বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে তদন্ত জোরদার করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান রেল সচিব মো. ফাহিমুল ইসলামকে এ বিষয়ে নির্দেশ দেওয়ার পর একটি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের সব প্রকল্পের নথি পর্যালোচনা শুরু হয়েছে।
তদন্তে কী কী উঠে আসছে?
✅ প্রায় ৩০,০০০ কোটি টাকার প্রকল্পে অনিয়ম
✅ মিনিমাম যোগ্যতা ছাড়াই ৫০ কিলোমিটারের রেল প্রকল্পের টেন্ডার
✅ ৬২৮ কোটি টাকার কাশিয়ানী-গোপালগঞ্জ প্রকল্পে আর্থিক অনিয়ম
✅ দুদকের তদন্তে ২৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য
✅ মালিক গোলাম মোহাম্মদ আলমগীর বর্তমানে কারাগারে
দুদকের অভিযান ও গ্রেফতার
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে রেল ভবনে অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ২৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা দায়ের করা হয়েছে।
রেল খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
রেল খাতের এই অনিয়মের ঘটনায় দেশের অবকাঠামো উন্নয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বদেশ/ আজাদ