প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“অবরোধের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাসায় পৌঁছালেন তিনি…”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫

আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসা সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ছাত্র-জনতা অবরুদ্ধ করে রাখে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব জানান, সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং ভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম এসে শাহবাগ থানার দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে ডা. অনিন্দিতাকে উদ্ধার করে। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে বাসায় পাঠানো হয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি। তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

ডা. অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের কন্যা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

এ ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই অবরোধের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা