শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা বাতিল করেছে ইনকিলাব মঞ্চ। শহীদ মিনারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে গণমিছিল প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তারা শাগবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।
রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তারা পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করে ২ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগিরা। আজকে যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করতো।
তারা আজকে শহীদ মিনারে ১০ মিনিট দাঁড়িয়েই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেজন্য আমরা আজকে আর শহিদ মিনারে যাইনি। এরপর তোমরা যেখানেই দাঁড়াবা আমরা সেখানেই তোমাদের প্রতিহত করতে যাব। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা।