প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৫৬ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা পেরামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, প্রিমিয়ার কমেন্ট মিলস পিএলসি, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ইবিএল ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা