প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মার্চ) মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির ২০ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ওরিয়ন ইনশিউশন লিমিটেডের ১৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, বিডি থাই অ্যানুমিলিয়াম লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা