প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএসইসি সার্ভেইল‍্যান্স সিস্টেমে অনিয়মের শঙ্কা দুদকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল‍্যান্স সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ।

সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেম তদন্তে এসে এমন শঙ্কার কথা জানিয়েছেন তারা।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে বিএসইসি কার্যালয়ে অভিযান শুরু করে দুদক টিম। এতে দুদকের দুই সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অংশ নেন।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেমটি নির্ধারিত রুমের বাইরে আলাদা আরেক রুমে সংযোগ ছিল। অথচ সার্ভেইল‍্যান্স পুঁজিবাজার সংবেদনশীল অংশ। এখান থেকে তথ‍্যপাচারের মাধ‍্যমে বাজারে ম‍্যানিপুলেশন হতে পারে।

তিনি বলেন, ক‍্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার, যেটা ইনস্টল করার কথা ছিল, কিন্তু করা হয়নি। যে প্রকল্প ২০১৮ সালে শুরু হয়ে ২০২২ সালে শেষ হয়ে গেছে। কিন্তু ইনস্টল হয়নি, ব‍্যবহার হয়নি, পিসিআর হয়নি এবং হস্তান্তর হয়নি।

তিনি আরও বলেন, এই প্রকল্পের বাজেট ছিল ২৮ কোটা টাকা। প্রাথমিকভাবে এখানে অনিয়ম হতে পারে বলে মনে হয়েছে। এ সংক্রান্ত রেকর্ডপত্র আরও যাচাই করতে হবে। এ নিয়ে প্রকল্প পরিচালকের সাইফুর রহমানের সঙ্গে কথা বলবো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা