প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫

রমজান মাসে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই চিঠিতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা