প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ড. সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন । আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, আগামীকাল একজন নতুন উপদেষ্টা শপথ নেবেন, প্রফেসর সি আর আবরার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে; অনেক বিষয়ে তার একটিভিজম আছে। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা