ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ মার্চ) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে শুরু হলেও লেনদেন চলছে সূচকের পতনে। তাই কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫ হাজার ২২৩ পয়েন্টে। তবে বেলা বাড়ার সাথে উল্টো দিকে ঘুরতে শুরু করে সূচকের কাটা। বেলা ১২ টায় সূচক ৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছিল ৫২১৪ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১.৯১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬.৩৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬ টির, কমেছে ১৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টি কোম্পানির শেয়ারদর।