প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পবিত্র মাহে রমজানে মেনে চলি

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫

সারাবছরের মাঝে সবচেয়ে পবিত্র মাস হলো রমজান। এই মাসের ফযিলত অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক বেশি। আত্মশুদ্ধি লাভের মাসও বলা হয়। যেকোন ভালমন্দ কাজের নেক/পাপও কয়েকগুণ। তাই এই রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিজেকে শুধরানো ও নেক আমলের ঝুলি বাড়ানোসহ পাপ মোচনের অন্যতম মোক্ষম সুযোগ। এই মাসে যিনি নিজেকে বদলাতে পারল না,সে যেনো একজন হতভাগা মুসলিম।

আসুন কীভাবে শুরু করতে পারি তার একটা ধারণা নিই। বর্তমানে মসজিদগুলোর ওজুখানা ও টয়লেটে প্রচণ্ড ভীড় হবে , তাই বয়স্কদেরকে আগে সুযোগ দিন। বৃদ্ধদেরকে মসজিদের নীচতলা ও ২য়তলায় নামাজ আদায়ের সুযোগ দিন। মসজিদে নব্যনামাজীরা আসবেন, তাদের কোন ভুলভ্রান্তি হলে নীচু স্বরে ও গোপনে শুধরিয়ে দিন। ছোট ছোট বাচ্চারা জমাতে এলে তাদেরকে ভালোবাসার আবেশে বরণ করে নিন। ধমক দিবেন না। আপনার সঙ্গে জমাতের এককাতারে পরিচিত কোন মিসকিন কিংবা শ্রমীক দাঁড়ালে, তাদেরকে সরিয়ে দিবেন না। বরং কাছে টেনে নিন। পরে এসে সামনের কাতারের মানুষ ডিঙ্গিয়ে আগানো মারাত্মক গহির্ত কাজ।

সামনের কাতারে নিজের সামনে ফাঁক সৃষ্টি হলে নিজে এগিয়ে যাবেন। অন্যদেরকে টেনে পাঠাবেন না । যথাসম্ভব কাঁধেকাঁধ মিলিয়ে নামাজে দাঁড়াবেন। নামাজ শেষে হুড়োহুড়ি করে বের হবেন না। জুতা উপর থেকে ফেলবেন না। এতে মসজিদের আদবের খেলাফ হয়। অধিনস্থদের প্রতি সদয় হবেন। বাড়তি কাজ চাপিয়ে দেয়ার চেয়ে বরং কাজের মাত্রা কিছুটা কমিয়ে দিন। ইফতারের সময় মালিক কর্মচারী সবাই একোত্রে বসে করার চেষ্টা করুন। সম্ভব হলে মেহমান রাখুন। প্রতিবেশী সহ এলাকার মসজিদ মাদ্রাসার ঈমাম মুয়াজ্জিন খাদেম ও ইয়াতিম ছাত্রশিক্ষকদের সঙ্গে মাঝেমধ্যে ইফতার করার আয়োজন করুন। দান সদগার পরিমাণ বাড়িয়ে দিন।

পরিবারের প্রতি আরো বেশি যত্নশীল হোন। অসহায় আত্মিয় স্বজন বন্ধুবান্ধবদের খোঁজখবর নিন। যথাসাধ্য আর্থিক সহায়তা করুন। ইফতার / সাহেরী পার্টির নামে নারীপুরুষের সম্মিলনে আয়োজিত বেলাল্লাপনা পরিহার করুন। চোখের,মুখের হেফাজত করুন। যথাসাধ্য চেষ্টা করবেন মার্কেট এড়িয়া এড়ানোর। কোরআন তেলোয়াত, জিকির,ও নফল এবাদতে সময় ব্যয় করুন। মিথ্যাচার, প্রতরাণা, মাত্রাতিরিক্ত মুনাফা পরিহার করুন। তারাবীহ নামাজ ২০ রাকাত জমাতের সঙ্গে পড়ার চেষ্টা করবেন।

প্রতি ওয়াক্ত নামাজ জমাতে পড়ার মানসিকতা ধারণ করুন। নিজে রোজা না রাখতে পারলেও, রোজার পবিত্রতা রক্ষায় সচেষ্ট হবেন। প্রকাশ্যে পানাহার, ধুমপান পরিহার করুন। নারীপুরুষ উভয়েই শালীনতা বজায় রেখে চলাচল করুন। গীবত পরচর্চা হতে বিরত থেকে,ধর্মীয় মজলিসগুলোতে সময় দিন। উপোরক্ত নীয়মগুলো অন্ততপক্ষে এই পবিত্র রমজানে সবাই মেনে চলার চেষ্টা করি। রমজান হলো শিক্ষা ও ত্যাগের মাস। এই মাসে যারা ত্যাগ স্বীকার করে চলতে পারবেন,তারা ইনশাআল্লাহ পরবর্তীতেও এসব আদব মেনে চলার মত অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে পারবেন।

লেখকঃ মুহাম্মদ জাভেদ হাকিম, ভ্রমণ লেখক এবং ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা