প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৩ মার্চ) ডিএসইতে শাইনপুকুরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এটিসি টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ক্যাবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা