প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও মূল্যসূচকের পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ মার্চ) সকল মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন । সেইসাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮ টির, কমেছে ২৩০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৮ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা