প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল, সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন যাবত খারাপ লাগছিল। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শায়রুল কবির জানান, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ও অনুরোধ করেছেন হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা