প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভাটারা থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর সোয়া ১২টার আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা