প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোজার মাসে শেয়ারবাজারে লেনদেন ১০ টা থেকে ১ টা ৪০ মিনিট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেনে রোজার মাস উপলক্ষে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (২ মার্চ) থেকে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নি‌র্দেশনায় এ সময়সূচি ঘোষণা ক‌রা হয়েছে।

রোজার মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

আগে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। সেই হিসাবে রোজার সময় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।

‘পোস্ট ক্লোজিং’ সেশনের বিনিয়োগকারীদের লেনদেনের জন্য অতিরিক্ত সময়। এই ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করে শেয়ার কেনা যায় না। তবে দিনের ক্লোজিং বা সর্বশেষ যে দরে লেনদেন হয়েছে, সেই দরে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট বেচাকেনা করতে পারেন।

 

এছাড়াও, রমজান মাসে ডিএসইর অফিস সময় নির্ধারণ করা হয়েছে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা