প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা স্টক একচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা । সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বা ০ দশমিক ০২ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৯০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ২৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ০৮ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা।

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০ দশমিক ১৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬১টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা