প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরপতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৬৮ টাকা ২০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৮ দশমিক ০৬ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, নিউলাইন ক্লোথিংস, কেয়া কসমেটিকস, প্রিমিয়ার লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন এবং ওয়েস্টার্ণ মেরিন শিপ ইয়ার্ড ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা