প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড, হামিদ ফেব্রিক্স, ইউসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, হাক্কানি পাল্প এবং দেশ গার্মেন্টস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা