প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

পুরানা পল্টনে কালভার্ট রোড এলাকায় জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।

তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।

ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তখন ফায়ারের ওই কর্মকর্তা জানান, ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভবনটি থেকে আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা