প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে ওঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা বা ৮ দশমিক ১৬ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, ডেল্টা স্পিনিং, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মোজাফফর স্পিনিং, ইভেন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা