প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার মিলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি, এস আলম কোল্ড রোল্ড, এডিএন টেলিকম এবং এক্সিম ব্যাংক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা