প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ রাত থেকে যৌথবাহিনীর টহল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো ঢাকা এবং যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা টহল (পেট্রোলিং) বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, এটি যৌথভাবে টহল দেওয়া হবে। পুলিশ, আর্মি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে। অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা