প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুনাকের সাথে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড পরিষেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধাপ্রাপ্ত অফার এবং পরিষেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আবদুল কাইয়ুম খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজকেরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সকল পণ্যে ১০% ক্যাশব্যাক; প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা