প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ফু-ওয়াং ফুড এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানি দুটিরই ১ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ হারে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি।

অন্যদিকে ৯ দশমিক ৮৩ শতাংশ দরবৃদ্ধি পেয়ে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডি থাই ফুডের শেয়ারদর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক, জাহিন স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, সিলকো ফার্মা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা