প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে নিহত দুই, আটক ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার মধ্য রাতে মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব গণমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কয়েকজন অস্ত্রধারী যৌথবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এ সময় যৌথবাহিনী পালটা গুলি চালালে দুজন নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা