প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণঅভ্যুত্থানে আহত ১৭৪ জন পেলেন স্মার্টকার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই-আগস্ট বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর।

এসময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

ইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা