প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতন, লেনদেন ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মূল্যসূচকের পতনে লেনদেন বেড়েছে। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬ টির, কমেছে ২০৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৯ টি কোম্পানির বাজারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা