প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৩৩জন এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট জেনারেল (এএজি) পদে নিয়োগকৃত কর্মকর্তাদের আইসিবি’র কার্যক্রম সম্পর্কে হাতে কলমে ধারণা লাভের উদ্দেশ্যে “বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আইসিবি’র প্রধান কার্যালয়ে সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমাবর (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্পোরেশনের মহাব্যবস্থাপকরা উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা