প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুবলীগের কেন্দ্রীয় নেত্রী মোনালিসা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গতকাল রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়েছে। এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ টাকা আয়ের অভিযোগ রয়েছে। ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা মিলে মেহেরপুর জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাধর ছিলেন তার স্ত্রী সৈয়দা মোনালিসা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা