প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে বিডিকম অনলাইন লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বিডিকম অনলাইনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস. আলম কোল্ড রোল্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৫২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, সোনালী পেপার, পেপার প্রসেসিং, ইনটেক লিমিটেড, মেঘনা সিমেন্ট এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা