প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেয়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০৯ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, খান ব্রাদার্স, লাভেলো আইস্ক্রিম, আলহাজ টেক্সটাইল, বিএসসি, এসিআই লিমিটেড, সিটি ব্যাংক এবং খুলনা প্রিন্টিং।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা