প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে গেল গ্লোবাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নির্ধারিত সময়ের মাঝে বার্ষিক সাধারণ সভা করতে ব্যার্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই)।

কোম্পানিটির শেয়ার আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা