প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ (বুধবার) রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা