প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘জুলাই বিপ্লব’ স্মরণে শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ পুঁজিবাজার বিনির্মাণে শ্লোগান সম্বলিত সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৪১ তম কমিশন সভায় বুধবার (৫ ফেব্রুয়ারি) ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জুলাই-আগস্ট বিপ্লবে আত্মাহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ পুঁজিবাজার বিনির্মাণে বাংলাদেশের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি এবং পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা বিষয়ক শ্লোগান সম্বলিত সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা