প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের পরিচালক ৫৯ লাখ টাকারে শেয়ার বিক্রি করবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক প্রায় ৫৯ লাখ টাকা সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদের কাছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ টি শেয়ার রয়েছে। এখান থেকে ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। গত কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার দর দাঁড়ায় ৫৮ লাখ ৯০ হাজার টাকা।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং হয়েছিলো ৫৮ টাকা ৯০ পয়সায়।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ঘোষণাকৃত শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা