প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীপংকর তালুকদার। তিনি রাঙ্গামাটির প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদের পাঁচবারের প্রাক্তন সদস্য । এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি তিনি। গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় একাধিক মামলাও হয়েছে দীপংকরের বিরুদ্ধে।

এদিকে দীপংকর তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলাচ্ছে দুনীতি দমন কমিশন দুদকও।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা