প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেয়ারবাজারের চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

পুঁজিবাজারের চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানান হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইড লিমিটেড, এসকে ট্রিমস, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

সূত্র মতে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা