প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এসিআইয়ের এমডি ৩৭ কোটি ৪০ লাখ টাকারে শেয়ার কিনবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

ডিএসই সূত্রে জানা গেছে আরিফ দৌলা আগমী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ২৫ লাখ শেয়ার কিনবেন তিনি। এই প্রতিবেদনটি লিখার সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজারমূল্যে যার দাম দাঁড়ায় c।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২ টাকা ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির লোকসান হয়েছিল ৬ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা