প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারিক হাসান সভাপতি, আলাওল কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫

প্রশাসন ক্যাডারর ২৯তম বিসিএস ক্যাডার সার্ভিসের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব তারিক হাসান সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার ও সহ-সভাপতি ২ পুলিশ সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়া স্থানীয় সরকার বিভাগ উপসচিব ড. আশফিকুন নাহার সহ-সভাপতি ৩, উপসচিব মো. ইকবাল হোসেন কোষাধ্যক্ষ এবং উপসচিব মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে সবার সম্মতিতে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এই আহ্বায়ক কমিটি সুষ্ঠুভাবে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হককে- প্রধান নির্বাচন কমিশনার এবং  আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। নির্বাচন কমিশন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমবারের মতো ২৯তম বিসিএস (প্রশাসন) এর ২৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

সদ্য নির্বাচিত সভাপতি তারিক হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, ব্যাচের জন্য যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন, সব সদস্যর ডাটাবেজ প্রস্তুত এবং সদস্যদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যা যুগের চাহিদা মিটাতে সক্ষম হবে। এছাড়া আন্তঃক্যাডার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা