প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে সিকদার ইন্স্যুনেন্স কোম্পানি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১২৯ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুনেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার দিন শেষে সিকদার ইন্স্যুনেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি, ডেলটা স্পিনার্স লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, আইসিবি ইসলামীক ব্যাংক লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা