প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ ফেব্রুয়ারি) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২০৭ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে গ্লোবাল ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ শতাংশ বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, জাহিন স্পিনিং পিএলসি, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, বিবিএস ক্যাবলস পিএলসি, বাংলদেশ ব্লিডিং সিস্টেমস পিএলসি এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা