প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ ফেব্রুয়ারি) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার মিডল্যান্ড ব্যাংক পিএলসি ১২ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১২ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারি লিমিটেড, গ্রামীণফোন লিমেটেড, কোহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, মাক্রো বাংলাদেশ লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকিজিং লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা