প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা।

তালিকায় ২য় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।  এবং ৩য় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –হাক্কানী পাল্পের ৭.১৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬.৮৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৫ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, এম.এল ডাইংয়ের ৬.২৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৭৯ শতাংশ ও বঙ্গজ লিমিটেডের ৫.১১ শতাংশ দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা