প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স অ্যান্ড পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ৭ কোটি ৮৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ৭ কোটি ৮০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৭ কোটি ৭৪ লাখ টাকা, মালেক স্পিনিং লিমিটেড ৬ কোটি ৫৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৬ কোটি ৩৫ লাখ টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ কোটি ৯৩ লাখ টাকা এবং এসিআই লিমিটেড ৫ কোটি ৮৬ লাখ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা