প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ১৭৮ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার দিন শেষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ০২ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৩৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা