প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪০ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৫ দশমিক ৩২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, সামিট অ্যালাইন্স পোর্ট লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং মিলস পিএলসি এবং এবি ব্যাংক ফার্স্ট মিচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা