প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার মালেক স্পিনিং মিলস পিএলসি ১১ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বীচ হ্যাচারী লিমিটেডের ১১ কোটি ৮৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ড্রাগন সোয়েটর অ্যান্ড স্পিনিং লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা