প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শরীয়তপুরে ভল্ট কেটে প্রায় দেড় কোটি টাকা ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫

অভাবনীয় ডাকাতির ঘটনা ঘটেছে শরীয়তপুরে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে ডাকাতির এই লোমহর্ষক ঘটনা ঘটায় ডাকাতরা। এতে কমপক্ষে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলস প্রমোশন সার্ভিসের একটি ডিলার পয়েন্ট রয়েছে। গতকাল মধ্যরাতে ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল। পরে তারা ভেতরে থাকা তিন অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের ভেতরে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়। ভল্টটিতে এক কোটি ৩৪ লাখ টাকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সেলস প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপক সিহাব আহম্মেদ বলেন, ভবনের পেছনের গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করেছে। পরে তারা আমাদের স্টাফদের হাত-পা বেঁধে টাকা পয়সা নিয়ে যায়। আমাদের ভল্টে কোটি টাকার ওপরে ছিল।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত সুপার আদিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা