প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২২ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ। আর ১৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কহিনুর কেমিক্যালসের ১৪ দশমিক ২৭ শতাংশ, মুন্নু ‍সিরামিকসের ১৩ দশমিক ০৯ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১২ দশমিক ৮২ শতাংশ, দুলামিয়া কটনের ১২ দশমিক ৩০ শতাংশ, ড্রাগন সোয়েটরের ১১ দশমিক ৯৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১ দশমিক ৯০ শতাংশ এবং শিকদার ইন্সুরেন্সের ১১ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা