প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫

সাজিদ (১৫) নামের এক কিশোর রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজিদ ডিআইটি রোড ইসলামি ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কেউ।

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা